বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

এবার ডেনমার্কে কুরআন পোড়ানোর ঘোষণা দিলেন উগ্র প্যালুড্যান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ বার

ভয়াবহ উগ্র ও বর্ণবাদী ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র‌্যাসমাস প্যালুড্যান ঘোষণা করেছেন, তিনি আবারো পবিত্র কুরআনের কপিতে অগ্নিসংযোগ করবেন। এবার তিনি আজ শুক্রবার ডেনমার্কে তা করবেন।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় হার্ড লাইন পার্টির নেতা প্যালুড্যান জানান, তিনি শুক্রবার কোপেনহেগেনের ডর্থেভেজের একটি মসজিদের সামনে পবিত্র গ্রন্থ কুরআনে আগুন দেবেন।

একটি ‘খ্রিস্টান দেশের’ খ্রিস্টান দাবি করে প্যালুড্যান বলেন, তিনি পোড়ানোর জন্য একটি ম্যাচ ও একটি কুরআন নিয়ে আসবেন।

গত সপ্তাহে তিনি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে একটি পবিত্র কুরআন পুড়িয়ে দেন। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দিত হয়।
এরপর ডাচ রাজনীতিবিদ এবং উগ্র পেজিডা পার্টির প্রধান এডউইন ওগেনসভেল্ড একটি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে অগ্নিসংযোগ করেন।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com