বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ম্যাচ শেষ হওয়ার আগেই হাত মিলিয়ে হারল ভারত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ বার

এক দিনের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাঁচিতে শুক্রবার প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। তবে ম্যাচের শেষ দিকে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ম্যাচের এক বল এবং এক উইকেট বাকি থাকতেই হঠাৎ করে দু’দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করলেন। পরে আম্পায়াররা এসে বোঝানোর পর ভুল ভাঙে। আবার মাঠে গিয়ে যে যার মতো করে পজিশন নেন।

ঘটনাটি ঘটেছে ভারতের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে। তত ক্ষণে ভারত ম্যাচ হেরে গেছে। লকি ফার্গুসনের সেই ওভারের পঞ্চম বলে আপার কাট করেন ওয়াশিংটন সুন্দর। থার্ড ম্যানে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন জেকব ডাফি। ভারতের নবম উইকেটের পতন হয়। তখনো উমরান মালিকের ব্যাট করতে আসা বাকি। ফার্গুসনকেও একটি বল করতে হবে। কিন্তু দু’দলের ক্রিকেটারদের সে সব মনে থাকলে তো!

আউট হওয়ার পর বিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়লেন ওয়াশিংটন। উল্টো দিকে থাকা আরশদীপও সিংহও হাত মেলাতে যাচ্ছেন। এমন সময় ভুল ভাঙে। আরও আশ্চর্যের ব্যাপার, ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও একই ভুল করেন। ওয়াশিংটন আউট হওয়ার পরেই তিনি বলে দেন, নিউ জিল্যান্ড জিতে গিয়েছে। কিছুক্ষণ পরেই ভুল স্বীকার করে নেন তিনি।

ইনিংসের শেষ বলে চার মারেন উমরান। সামনের দিকে চালাতে গিয়েছিলেন। বল কানায় লেগে থার্ডম্যান অঞ্চল দিয়ে চার হয়ে যায়। ভারত হারে ২১ রানে। এর পরের ম্যাচ হবে লখনউয়ে, আগামী রোববার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com