শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপকের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ বার

রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ (৬৯) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রশীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে বাজারের ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে-,তিনি রেলগেটের পাশের বাজার থেকে সবজি কিনে বাসায় ফিরছিলেন। পথে রেললাইন পার হতে গিয়ে টঙ্গীগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার বাজারের ব্যাগে ফুলকপিসহ কাঁচা সবজি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আব্দুর রশীদের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। তার স্ত্রী-সন্তানরা কানাডায় থাকেন। এখানে তিনি একাই থাকতেন। অধ্যাপক রশীদের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় পেয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com