বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজধানীতে ২ কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১০ বার

রাজধানীতে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হওয়া দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ জানান, রোববার রাত ১১টার দিকে ১৩ বছরের এক কিশোরীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

তার সহকর্মী পরিদর্শক মাহবুব আলম সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া প্রায় ১৫ বছর বয়সী অপর এক কিশোরীকে ঢামেক হাসপাতালেভর্তি করেছেন বলেও জানান তিনি।

হাসপাতাল সূত্র জানায়, ওই দুই কিশোরী শনিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

পুলিশ ধর্ষণের এ ঘটনায় তিন অভিযুক্তকে আটক করলেও গণমাধ্যমকে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদন অনুসারে, গত বছরে দেশে ১ হাজার ৫টি শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গত বছরের চেয়ে ৭৬.০১ শতাংশ বেশি। ২০১৯ সালে প্রতি মাসে গড়ে ৮৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com