বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আফগান বাহিনীর গুলিতে ২ মার্কিন সেনা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৫ বার

আফগানিস্তানের নানগরহারে এক আফগান সেনা সদস্যের মেশিন গানের গুলিতে দুই মার্কিন সেনা সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবারের এই ঘটনায় জখম হয়েছেন ছ’জন মার্কিন সেনা। তালিবানের থেকে আফগানিস্তানকে রক্ষা করতেই আফগান সেনার সহায়তার জন্য সেদেশে নিয়োজিত রয়েছে মার্কিন সেনাবাহিনী।

স্বাভাবিকভাবে মার্কিন সেনাদের তাক করে আফগান সেনার গুলি চালানোয় নানা প্রশ্ন উঠে গেছে। রোববার ঘটনার কথা জানিয়ে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনার মুখপাত্র সোনি লেগেট বলেছেন, ‘আফগান সেনার পোশাকে একজন মার্কিন এবং আফগান সেনার উপর গুলি চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।’ কী কারণে এই হামলা, তা এখনও পরিষ্কার নয় বলে তিনি জানিয়েছেন।

দীর্ঘ ১৮ বছরের লড়াই শেষে আফগানিস্তান থেকে দ্রুত সেনা ফেরাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে দুই দেশের মধ্যে চাপানউতোর অব্যাহত। এই স্পর্শকাতর সময়ে মার্কিন সেনাকে লক্ষ্য করে গুলি চালনায় প্রবল অস্বস্তিতে পড়েছে আফগান প্রশাসন। এটা ইচ্ছাকৃত, নাকি নিছকই দুর্ঘটনা, না কোরস্ ‘অনুপ্রবেশকারীর’ কাজ, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন নানগরহার প্রদেশের গভর্নর শাহ মেহমুদ মিয়াখিল। তার কথায়, ‘এটা কখনোই দুই সেনার লড়াই নয়। আমরা এই নিয়ে তদন্ত শুরু করেছি।’

জানা যাচ্ছে, শনিবার পূর্ব আফগানিস্তানের নানগরহার প্রদেশের শেরজাদ জেলায় এক ‘শীর্ষনেতা’র বিরুদ্ধে অভিযানে নামে আফগানিস্তান এবং মার্কিন সেনার যৌথবাহিনী। তখনই মার্কিন সেনাকে লক্ষ্য করে এই গুলি চালানো হয়।
সূত্র : বর্তমান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com