বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন সাকিব

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ বার

পবিত্র ওমরাহ পালন শেষে আজ সোমবার দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ফলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা খেলোয়াড় ও অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে ফরচুন বরিশাল।

গত ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে ওমরাহ পালন করতে যান সাকিব। এতে পরবর্তী ম্যাচে তার না খেলার আশঙ্কা তৈরি হয়েছিল। অবশ্য মঙ্গলবারের ম্যাচে সাকিবের খেলার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বরিশাল।

প্রত্যাশানুযায়ী, আজ দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরিশাল। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। ১০ ম্যাচে ১৪ করে পয়েন্ট থাকলেও নেট রান রেট বিবেচনায় সাকিবের বরিশালের চেয়ে পিছিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

তাই বিপিএলের গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুইয়ে থাকতে প্রতিটি দলের জন্য শেষ কয়েকটি ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com