রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

পেরুতে বৃষ্টি ও ভূমিধসে ৩৬ জনের প্রাণহানি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ বার

প্রবল ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে পেরুতে অন্তত ৩৬ জন নিহত হয়েছে।

গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের চামানা প্রদেশের মিসকি নামক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্রবল স্রোত উচ্চভূমি থেকে পানি, কাদা এবং পাথর বয়ে নিয়ে আসে কয়েকটি গ্রামে। আর এতেই চাপা পড়েন কয়েকজন। এখন পর্যন্ত গ্রামগুলো থেকে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বেতার স্টেশন আরপিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন নিকোলাস ভালকেরসেল পৌরসভার সিভিল ডিফেন্স কর্মকর্তা উইলসন গুতিয়েরেজ।

তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচজন একটি ভ্যানে করে কোথাও যাচ্ছিলেন। পথে পানি, কাদা এবং পাথরের সম্মিলিত স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়।

এদিকে অতি গুরুত্বপূর্ণ একটি সড়কের তিন কিলোমিটার কাদা ও পাথর পড়ে বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে রাস্তা পরিষ্কার এবং উদ্ধার কার্যক্রম দ্রুত করতে ভারি যন্ত্রপাতির সহায়তা চেয়েছে।

স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছে, প্রায় ৬৩০টি ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই ভূমিধস গ্রামগুলোর সেতু, সেচ এবং রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে ব্যাপকভাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com