বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ বার

ভয়াবহ তিনটি ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এক টুইট বার্তায় এরদোয়ান বলেছেন, ‘৬ ফেব্রুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প সংঘঠিত হয়েছে, সে কারণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদেশে ও আমাদের বিদেশি প্রতিনিধি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’

কয়েক দশকের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা চার হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। ভয়াবহ এ ভূমিকম্পে আহতের সংখ্যা ১৩ হাজারের বেশি। আহতদের মধ্যে ১১ হাজারের বেশি তুরস্কের বাসিন্দা, আর প্রায় আড়াই হাজার রয়েছেন সিরিয়ার বাসিন্দা।
গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। এর মধ্যে প্রথম ভূমিকম্প হয় ভোর ৪টা ১৭ মিনিটে, সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। আর দ্বিতীয় আঘাত হানে ঠিক ১৫ মিনিট পর। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে তুরস্কে ৭ দশমিক ৫ মাত্রায় আঘাত হানে আরেকটি ভূমিকম্প।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com