বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

দরজা খুলে স্ত্রী দেখলেন, ফ্যানে ঝুলছেন স্বামী মেঝেতে অচেনা নারীর মরদেহ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ বার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ফ্ল্যাটে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হরিদেবপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খুন নাকি আত্মহত্যা- জানতে হরিদেবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃত যুবকের নাম রবীন্দ্র চৌরাসিয়া। তিনি বেহালার আদর্শনগরের বাসিন্দা। পরিবারে তার স্ত্রী ও সন্তান রয়েছে। সূত্রের খবর, কিছুদিন আগে হরিদেবপুর এলাকায় ফ্ল্যাট ভাড়া নেন তিনি। সেখানেই থাকতেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, মাঝে মধ্যেই যুবকের স্ত্রী আসতেন ওই ফ্ল্যাটে। মৃতের স্ত্রী জানান, গতকাল বুধবার রাত থেকে স্বামীকে ফোনে পাচ্ছিলেন না তিনি। সেই কারণেই চলে আসেন ফ্ল্যাটে। দরজা খুলতেই ভয়ংকর দৃশ্য। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন রবীন্দ্র। নিচে পড়ে এক নারী দেহ।
পুলিশ সূত্রে খবর, কে ওই নারী? তা নিয়েই রহস্য তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, ওই নারীকে মাঝে মধ্যেই ফ্ল্যাটে যাতায়াত করতে দেখতেন তারা। এমনকি মাঝেমধ্যেই মারামারিও হত তাদের মধ্যে।

পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। অশান্তির মাঝেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেন রবীন্দ্র। তারপর আত্মঘাতী হন নিজে। তবে মৃত্যেুর কারণ নিয়ে এখনও স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত যুবকের স্ত্রী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে মৃত নারীর পরিচয় জানার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com