শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩০ বার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রুমা উপজেলা ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা বাতিল করা হলো। এছাড়া বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলার মধ্যে রুমা উপজেলা ছাড়া অন্য উপজেলায় আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে জনস্বার্থে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

এর আগে, বান্দরবানের রোয়াংছড়ি-রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৮ অক্টোবর রোয়াংছড়ি-রুমা উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমে দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। এছাড়া আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ১১ ডিসেম্বর রুমা-রোয়াংছড়ি ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করছিল প্রশাসন। রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com