বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আপিল বিভাগের চেম্বার কোর্টের সময়সূচির পরিবর্তন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬০ বার

সপ্তাহের তিন দিন যথাক্রমে রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম চলবে।

এ বিষয়ে আজ সোমবার বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বর্তমানে চেম্বার কোর্ট শুরু হয় দুপুর ২টা থেকে। নতুন বিজ্ঞপ্তিতে সে সময় আধা ঘণ্টা পিছিয়ে আড়াইটায় নির্ধারণ করা হয়।

‘আপিল বিভাগের দৈনিক চেম্বার জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তির ভাষ্য মতে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৩ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com