বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কত টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন দল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ বার

বৃহস্পতিবার শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), শিরোপা যাবে কুমিল্লা অথবা সিলেটে। তবে ঠিক কোথায় যাচ্ছে, তা জানতে একটু অপেক্ষা করতেই হবে। তবে জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিবৃতিতে জানা গেছে, দুই কোটি টাকা থাকছে শিরোপা জয়ীদের জন্যে। আর রানার-আপ হওয়া দল পাবে ঠিক এর অর্ধেক।

বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াই শুরু হওয়া আগে বিসিবি প্রকাশ করেছে প্রাইজমানির তালিকা। মোট তিন কোটি ২৮ লাখ টাকার প্রাইজমানি থাকছে এবারের বিপিএলে, যেখানে ১০ লাখ টাকা রাখা হয়েছে আসরের সেরা ক্রিকেটারের জন্য। অর্থ পুরস্কার আছে সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারের জন্যেও।

২০২৩ বিপিএলের প্রাইজমানি :

চ্যাম্পিয়ন দল : দুই কোটি টাকা।
রানার-আপ দল : এক কোটি টাকা।
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার : দশ লাখ টাকা।
ফাইনাল সেরা ক্রিকেটার : পাঁচ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক : পাঁচ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট শিকারি : পাঁচ লাখ টাকা।
সেরা ফিল্ডার : তিন লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com