বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নতুন হুঁশিয়ারি দিলেন পুতিন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ বার

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিদিন। আগামীকাল শুক্রবার দেশ দুইটির মধ্যে সংঘাত এক বছরে গড়ছে। এর একদিন আগে হুঁশিয়ারি বার্তা দিলেন পুতিন। খবর রয়টার্সের।

রুশ এই নেতা আজ বৃহস্পতিবার পরমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। দেশটির এক কর্মসূচিতে যোগ দিয়ে পুতিন জানান, পারমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর জন্য আরও ব্যয় বরাদ্দ করতে চলেছে তার প্রশাসন।

পুতিনের ভাষণের বরাত দিয়ে রয়টার্স বলছে, পুতিনের প্রশাসন ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়াতে চলেছে। এমনকি সমুদ্রের ভেতর দিয়েও যেতে পারে এমন ক্ষেপণাস্ত্রও রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো প্রধানের শঙ্কা, চীন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র এবং রসদ দিয়ে সাহায্য করতে পারে। তিনি চীনকে এ কাজ থেকে বিরত থাকার কথা জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুগ আগে করা ‘নিউ স্টার্ট’ অস্ত্র চুক্তি স্থগিত করার রুশ সিদ্ধান্তকে বড় ধরণের ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া যুক্তরাজ্যের পক্ষ থেকে আজ বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ আরও একবছর স্থায়ী হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com