বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ভ্যাটিকানের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ বার

ভ্যাটিকান ও ওমান বৃহস্পতিবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এর ফলে আরব মুসলিম দুনিয়ার সাথে পোপের আনুষ্ঠানিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো।

এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ জানায়, তারা পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়াতে চায় এবং রাষ্ট্রদূতদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

রোম পরিবেষ্টিত সার্বভৌম নগর-রাষ্ট্র ভ্যাটিকানের এখন সৌদি আরব ছাড়া আরব উপদ্বীপের প্রতিটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

সুলতান-শাসিত ওমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভ্যাটিকান আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে মাত্র চারজন ক্যাথলিক প্যারিশ এবং ১২ জন পাদ্রি রয়েছে।

বিবৃতিতে বলা হয় যে ভ্যাটিকান আশা করছে, সম্পর্ক উন্নয়নের ফলে চার্চ ওমানের সামাজিক কল্যাণে অবদান অব্যাহত রাখতে পারবে।

পোপ ফ্রান্সিস ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি সফর করেন। গত বছর তিনি বাহরাইন সফর করেছেন।
উভয় স্থানে তিনি বিশ্বাসীদের মধ্যে সংলাপ জোরদার করার জন্য আন্তঃধর্মীয় সভায় উপস্থিত ছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com