বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ইংল্যান্ডের বিপক্ষে ‘প্রথমবার’ মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৩০ বার

আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে তারা, এর আগে কখনোই দুই দল দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি হয়নি। সুতরাং জয় দিয়েই এই পথ চলা শুরু করতে আশাবাদী উভয় দলই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে দুপুর ৩টায়।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশের বিপক্ষে খেলেছে ইংলিশরা৷ ঘরের মাঠে অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তারা। ফলে বেশ আত্মবিশ্বাসী হয়ে আছে থ্রি লায়ন্সরা।

এর আগে দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি না হলেও বছর দুয়েক আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে সেই প্রথম ও সেই শেষবার খেলেছিল বাংলাদেশ। যদিও ম্যাচটা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।

ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা- সব দিকেই ঢের এগিয়ে ইংল্যান্ড। যে কেউ একাই জিতিয়ে দিতে পারে একটা ম্যাচ, একাই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। বিপরীতে জিততে হলে বাংলাদেশকে খেলতে হবে একটা দল হয়ে৷ একমাত্র দলীয় শক্তিতেই ইংলিশদের হারানোর সম্ভাবনা তৈরী করতে পারে টাইগাররা।

যেখানে সাকিব আল হাসানের ভরসা সদ্য বিপিএল থেকে পারফর্ম করে আসা তরুণরা৷ তৌহিদ হৃদয়, রনি তালুকদার আর নাজমুল হোসেন শান্ত হতে পারেন সাকিবের তুরুপের তাস৷ তাছাড়া জিততে হলে বোলারদেরও রাখতে হবে বড় ভূমিকা, যেখানে নেতৃত্ব দিতে হবে তাসকিন আহমেদকে। তব সব মিলিয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দায়িত্বটা নিতে হবে সাকিবকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com