বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৩০

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৯৪ বার

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন ৩০ জন। তবে এ ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইতালির কোস্ট গার্ড।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়।

এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে। এতে সহযোগিতা করছে বাণিজ্যিক দুটি জাহাজ এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রন্টেক্স।

এর আগে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।

অ্যালার্ম ফোন নামের অপর দাতব্য সংস্থা বলেছে, শনিবার কর্তৃপক্ষকে নৌকাটির বিষয়ে অবহিত করা হয়। এতে ৪৭ জন আরোহী ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করা প্রয়োজন।

কোস্ট গার্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে একটি বাণিজ্যিক জাহাজের প্রাথমিক উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে লিবিয়া কর্তৃপক্ষ এই বিষয়ে ইতালির সহযোগিতা চায়। এরপর সাগরের ওই অঞ্চলে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com