বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে যেসব রেকর্ড ছুঁয়েছেন সাকিব

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৩২ বার

সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলেও ইংল্যান্ডের বিপক্ষে কখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। অবশেষে সেই অতৃপ্তি দূর হয়েছে। রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে বিশ্বের সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। মিরাজের মতো করে তাই বলাই যায়, ‘এখন আমরা বলতে পারবো বিশ্বের সব দলের সাথে সিরিজ জিতেছি।’

এই সিরিজ জয়ের অন্যতম রূপকার সাকিব আল হাসান। তার নেতৃত্বেই তো প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। নেতৃত্ব তো বটেই, ব্যাট-বল হাতেও উজ্জ্বল সাকিব। প্রথম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ২৪ বলে ৩৪ রানের ইনিংসের পাশাপাশি ১টি উইকেটও দখলে নেন সাকিব। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পাননি, তবে বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত; ভয়ংকর হতে থাকা ফিলিপ সল্টকে ফেরান এই অলরাউন্ডার, বলা যায় বাংলাদেশকে ম্যাচেও ফেরান তিনি।

এইদিন বল হাতে তিন ওভারের মাঝে ১০টি বলেই কোনো রান দেননি সাকিব। সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের বিরল এক রেকর্ডের মালিক বনে যান এই অলরাউন্ডার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বল করার কীর্তি এখন সাকিবের দখলে। মোট বলের ৩৯.০৯ শতাংশ ডট দিয়েছেন তিনি; সংখ্যায় যা ৯৩৯ বল।

এইদিন আরো একটা রেকর্ডের মালিক বনে যান সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে জয় পাওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে সাকিবই এখন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টি-টুয়েন্টি ম্যাচ জেতা ক্রিকেটার। বাংলাদেশের জার্সি গায়ে সর্বোচ্চ ৪২টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন সাকিব।

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ছিলেন মাশরাফী, তার অধীনেই বাংলাদেশ ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর শুরু, খুঁজে পায় আত্মবিশ্বাস। এই সময়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন মাশরাফী, যার মাঝে ১০টিতে জয় পায় বাংলাদেশ। তবে রোববার যদিও তাকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান।

মাশরাফীর ১০ জয় টপকে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জেতা ক্রিকেটার এখন সাকিব আল হাসান। তিন মেয়াদে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে মোট ৩৩টি ম্যাচে নেতৃত্ব দেন সাকিব। এই সিরিজের দুই জয়সহ তার অধীনে বাংলাদেশ মোট ১১টি ম্যাচে জয় পেয়েছে। অধিনায়ক হিসেবে তার থেকে বেশি জয় আছে শুধু মাহমুদউল্লাহ রিয়াদের, ৪৩ ম্যাচ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ১৬টি ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com