বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিজয়ের ব্যাটে সেঞ্চুরি, বড় সংগ্রহ পেয়েছে আবাহনী

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২৫ বার

ঢাকা প্রিমিয়ার লিগে আবারো হেসে উঠেছে এনামুল হক বিজয়ের ব্যাট। প্রথম ম্যাচ খেলতে নেমেই শতক ছুঁয়েছেন তিনি। খেলেছেন ১১৮ বলে ৬ চার আর ৬ ছক্কায় ১২৩ রানের ইনিংস। বিজয়ের শতকে ভালো সংগ্রহ পেয়েছে তার দল আবাহনী। ৬ উইকেট হারিয়ে ৩৭২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে তারা।

বৃহস্পতিবার মিরপুরে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আবাহনী। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। টসে হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্সের সামনে বিজয়ের শতক আর দুই অর্ধশতকে ৩৭৩ রানের এই বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাব।

বিজয়ের আগে শতক স্পর্শ করতে পারতেন ওপেনার নাঈম শেখ, তবে ৭৪ বলে ৮৫ রান করে আউট হয়ে যান তিনি। এ দিকে নাঈম-বিজয় ফিরলেও আবাহনীর রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৬ বলে ৬৫ রান করে আফিফ আর ২৭ বলে ৪৬ রান করে আউট হন মোসাদ্দেক। শেষ দিকে ঝড় তোলেন জাকির আলি অনিক, ১১ বলে ৩ ছক্কায় ২৬ রান করেন তিনি।

শতকের সাথে এদিন ৬ হাজার রানের গণ্ডিও ছুঁয়েছেন বিজয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com