রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পর্যাপ্ত মজুদ আছে, রমজানে দাম বাড়ানোর সুযোগ নেই : টিপু মুনশি

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের কাছে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পবিত্র রমজান মাসে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার মনিটরিং সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত তেল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে। দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রী বলেন, পবিত্র মাসে বেগুন, শসা, লেবু ও মুরগির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

তিনি বলেন, রমজানের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ দিনে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে।

এসব পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, রমজানে সড়ক-মহাসড়কে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না।

তিনি আরো বলেন, পেঁয়াজের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে এবং কৃষকদের ন্যায্যমূল্য দিতে আমদানি কিছুটা কমানো হয়েছে।

তিনি বলেন, রমজানে বাজার কড়া নজরদারি করা হবে।

তিনি আরো বলেন, ‘কেউ কেউ পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। যারাই সুবিধা নেয়ার চেষ্টা করবে তারা পরিণতির মুখোমুখি হবে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com