বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

চ্যাম্পিয়ন এশিয়া, ফাইনালে সেরা রাজ্জাক

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২০ বার

বুড়িয়ে গেলেও যে ফুরিয়ে যাননি আব্দুর রাজ্জাক, ৪২ বছর বয়সে এসেও বেশ ক্ষুরধার তার স্পিন। তাতে ধরাশায়ী শেন ওয়াটসন, জ্যাক ক্যালিসরা। ফলাফল ওয়ার্ল্ড জায়ান্টসকে হারিয়ে লিজেন্ডস লিগের শিরোপা জিতেছে তার দল এশিয়ান লায়ন্স। হয়েছেন ম্যাচ সেরা! এছাড়া আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি।

রাজ্জাকের চার ওভারের ১৬ বলে কোনো রান নিতে পারেনি ওয়ার্ল্ড জায়ান্টস। এই সময়ে মাত্র ১৪ রান দিয়ে ২ শিকার করেন তিনি, ইকোনমি ৩.৫!

সোমবার ফাইনালে টস জিতে আগে ব্যাটিং নেন ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক শেন ওয়াটসন। প্রথম ওভারেই আব্দুর রাজ্জাকের হাতে বল তুলে দেন এশিয়ান লায়ন্সের অধিনায়ক শহিদ আফ্রিদি। এই ওভারে মাত্র ৩ রান খসান রাজ্জাক। এক ওভার পরে এসে এবার দেখা দেন বিধ্বংসী রূপে! তৃতীয় বলে ভ্যান জিকের স্ট্যাম্প ভাঙার পর এক বল পরই ওয়াটসনকে ফেলেন এলবিডব্লুর ফাঁদে। দু’জনেই আউট হন শূন্য রানে।

যদিও জ্যাক ক্যালিসের অপরাজিত ৫৪ বলে ৭৮ আর রস টেলরের ৩২ রানে ৪ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় ওয়ার্ল্ড জায়ান্টস। নিজের তৃতীয় ওভারে ১ ছক্কায় ৮ রান দিলেও শেষ ওভারে রাজ্জাক খরচ করেন মোটে ২ রান। সব মিলিয়ে এই আসরে ৫ ইনিংসে বল করে ৫.৬৭ ইকোনমিতে ৬ উইকেট শিকার করেছেন রাজ্জাক; যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে তার দল এশিয়ান লায়ন্সরা ৩ উইকেট হারিয়ে ২৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তিলকারত্মে দিলশান করেন ৪২ বলে ৫৮ এবং উপুল থারাঙ্গা করেন ২৮ বলে ৫৭ রান। শিরোপা জিতে নেয় এশিয়ান লিজেন্ডের দল।

রাজ্জাক ম্যাচ সেরা হলেও আসর সেরা ক্রিকেটার হন উপুল থারাঙ্গা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com