শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ফাঁসির নতুন তারিখ ৩ মার্চ ভোর ৬টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭১ বার

দিল্লির বহুল আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির ফাঁসি কার্যকরের নতুন তারিখ ঘোষণা করেছেন আদালত। গতকাল আদালত জানিয়েছে, ৩ মার্চ ভোর ছয়টার চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এর আগে দুবার আদালত দিনক্ষণ ঠিক করে দিলেও আইনি জটিলতার কারণে ফাঁসি কার্যকর হয়নি।

এবার আদালত জানিয়েছেন, আসামিদের আইনি সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এ খবরের পর আসামিরা কারাগারে অনশন শুরু করেছে বলে গতকাল এনডিটিভি জানিয়েছে। তিহার কারা কর্তৃপক্ষ গতকাল সোমবার জানিয়েছে, চার অপরাধী বিনয় শর্মা, পবনগুপ্ত, মুকেশ সিংহ ও অক্ষয় সিংহ তাদের সব আইনি সুযোগ ব্যবহার করে ফেলেছে এবং তাদের কারও কোনো আবেদন আদালতে অমীমাংসিত নেই। এর পরই আদালত মৃত্যুদ- কার্যকরের দিন ধার্য করেছেন।

এদিকে নির্ভয়ার মা আশা দেবী জানিয়েছেন, আমি আশা করি এটাই ফাঁসির চূড়ান্ত তারিখ হতে চলেছে। তিনি আদালতের রায়ে খুশি বলেও জানান। প্রসঙ্গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর বাসে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক তরুণী। তার ওপর পাশবিক নির্যাতন ও তাকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা ওই সময় ভারতসহ গোটা বিশ্ব শিউরে উঠেছিল।

এমন বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল গোটা ভারত। ওই তরুণীর প্রকৃত নাম প্রকাশ করা হয়নি সেই সময় থেকেই প্রতিকী নাম হিসেবে নির্ভয়া সবার মনে জায়গা করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com