শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্য দেখছে নিউইয়র্ক

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার

নিউইয়র্কে বন্দুক সহিংসতা এবং এ ধরণের সহিংসতায় হতাহতের ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার দাবি করেছেন গভর্নর ক্যাথি হোকুল। বুধবার আলবানিতে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে রাখা বক্তব্যে এই দাবি জানান তিনি।

বক্তব্যে গভর্নর বলেন, শুধু নিউইয়র্ক সিটিতেই ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বন্দুক সহিংসতায় হতাহতের ঘটনা ১৭% কম ছিলো। গভর্নর হোকুলের বক্তব্য অনুযায়ী স্টেটজুড়ে ২০২২ সালে হত্যাকা-ের ঘটনাও আগের বছরের তুলনায় ১১% কমেছে। তবে একইসময় সবমিলিয়ে বিভিন্ন ধরণের অপরাধের হার বৃদ্ধি পেয়েছে ২১%।

অবশ্য গভর্নর হোকুল তার বক্তব্যে অপরাধের এই হারকে তিন দশক আগের তুলনায় তুচ্ছ হিসেবে বর্ণনা করেন। বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্যের এই ধারা ২০২৩ সালের প্রথমভাগেও অব্যাহত আছে বলে জানান গভর্নর। আগামী অর্থবছরের বাজেটে এই সহিংসতা মোকাবেলায় ৪৯১.৯ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন হোকুল।

এর মধ্যে বন্দুক সহিংসতার শিকার কমিউনিটিগুলোর জন্য ৭০ মিলিয়ন ডলার এবং তরুণ প্রজন্মের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিতে বিভিন্ন প্রকল্পে ৮৪.১ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া স্টেট পুলিশের কমিউনিটি স্ট্যাবিলাইজেশন ইউনিট (সিএসইউ)-এর সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৫ করার পরিকল্পনাও আছে গভর্নর  হোকুলের বাজেট প্রস্তাবে। এই লক্ষ্যে ২৫.৯ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com