বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

কাল মাঠে নামছেন আকরাম-নান্নু-সুজনরা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১২৯ বার

আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। দুদলে ভাগ হয়ে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের হয়ে মাঠে নামবেন দেশের সাবেকরা।

ম্যাচটি সামনে রেখে আজ শনিবার লাল ও সবুজ নামে দুটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টেন ফরম্যাটের প্রীতি ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।

লাল দলে আছেন মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকদের মত সাবেক ক্রিকেটার।

সবুজ দলে আছেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক ও খালেদ মাহমুদ সুজনের মত সাবেক ক্রিকেটার।

বাংলাদেশ লাল দল : মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরি ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ দল : হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুস্তাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত, রবিউল ইসলাম ও রকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com