রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অস্ট্রেলিয়ার ৭৫ শতাংশ লোক দাবানলে ক্ষতিগ্রস্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৩ বার

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটে অন্তত এক কোটি ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এক জরিপে এতথ্য তুলে ধরা হয়েছে। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে প্রকাশ করা হয়েছে যে, পাঁচ মাসের ওই দাবানলে কমপক্ষে ৩০জনের প্রাণহানি এবং হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শীর্ষস্থানীয় সমাজ গবেষক নিকোলাস বিডল বলেন, ‘প্রায় প্রত্যেক অস্ট্রেলিয়ান দাবানলে কোন না কোনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেকেই বছরের পর বছর এর ক্ষতিকর প্রভাব নিয়ে বেঁচে থাকবে।’

তিন হাজার লোকের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয় তারা তাদের ঘরবাড়ি হারিয়েছে বা তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুবা তাদের পরিবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত খরা ও প্রতিকূল আবহাওয়ার প্রভাবই এই দাবানলের কারণ ঘটাচ্ছে। সূত্র : বাসস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com