শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

করোনাভাইরাস: চীনকে চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৪ বার

চীনের প্রতি বাংলাদেশের শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে মঙ্গলবার কিছু চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লাখ হাতের গ্লাভস, পাঁচ লাখ মাস্ক, দেড় লাখ টুপি, এক লাখ হাত পরিষ্কারক, ৫০ হাজার জুতার কাভার ও ৮ হাজার গাউন। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় বিশ্বাসে বলেন যে চীনা প্রেসিডেন্টের সুযোগ্য নেতৃত্বে তার সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সাথে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং সংক্রমণ থামাতে সক্ষম হবে।

সেই সাথে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বন্ধুত্বপূর্ণ চীনের সরকার ও আক্রান্ত মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থাকবে। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com