
চারলেন ম্যাকক্রেন জানিয়েছেন, তিনি ও নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিও ‘গভীর ভালোবাসায় আবদ্ধ’ রয়েছেন এবং আশা করছেন যে তারা অন্যান্য দম্পতির জন্য ‘মডেল’ বিবেচিত হবেন। প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তারা আলাদা হওয়ার পরিকল্পনা ঘোষণা করা সত্ত্বেও তিনি এই মন্তব্য করলেন। দম্পিতির পার্ক সেøাপের বাড়ির বাইরে ৬৮ বছর বয়স্কা ম্যাকক্রে সাংবাদিকদের বলেন, ‘আমাদের জন্য এটি একটি বড় পরিবর্তন। তবে বিল ও আমি এখনো গভীর ভালোবাসায় আবদ্ধ।’ তিনি বলেন, ‘আমরা একত্রে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমি মনে করি যে এটি আমাদের জন্য ভালো সিদ্ধান্ত।’ আলাদাভাবে থাকার সিদ্ধান্ত গ্রহণের কথা বলার সময় ম্যাকক্রেকে বেশ উৎফুল্লই লাগছিল। তিনি অবশ্য স্বীকার করেন যে নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে সময় লাগবে। ম্যাকক্রে ও ডি ব্লাজিও ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তারা জানিয়েছেন, তারা বিবাহবন্ধন টিকিয়ে রাখবেন এবং অন্য লোকের সাথে ডেটিং করলেও তারা তাদের ব্রুকলিনের বাড়িতেই বাস করবেন। উল্লেখ্য, ব্লাজিওকে বিয়ে করার আগে ম্যাকক্রে ছিলেন লেসবিয়ান। তিনি বলেন, ‘আমি আশা করি যে দম্পতিরা কিভাবে তাদের চাহিদার কথা সততার সাথে বলতে পারবে এবং অন্য দিকে চলার সময় নিজেদের মধ্যে কিভাবে আচরণ করবে, সে ব্যাপারে আমরা মডেল হতে পারি। আমার মনে হয়, বিষয়টি গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমরা এখন ঠিক এই কাজটিই করছি। তবে আমাদের মধ্যে খুবই গভীর বন্ধন রয়েছে। আমরা প্রায় ৩২ বছর ধরে একত্রে আছি।… আমরা সিটি হলে এবং তার আগেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলেছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে গত ২ জুলাই কোকেইন উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। যে জায়গায় এই নিষিদ্ধ মাদকটি পাওয়া যায়— সেখানে জনসাধারণের প্রবেশ রয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ‘নিষিদ্ধ’ ক্লাস্টার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতে করে বেসামরিক মানুষের জীবন সঙ্কটাপন্ন হয়ে পড়বে বলে অনেকে আশঙ্কা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শুক্রবার ক্লাস্টার বোমা সরবরাহ
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তাদের মধ্যে দু’জন শিশু রয়েছে। সোমবার রাতে ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার লন্ডনভিত্তিক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার হামলা চালিয়েছে দুই বন্দুকধারী। বুলেটপ্রুফ ভেস্ট পরে শহরের বিভিন্ন ব্লকে বন্দুকধারীর হামলায় চার জন নিহত হয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছে দুই বছর
অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ, সামাজিক অবস্থান-সম্মান বিনষ্ট করার উদ্দেশ্যে অসাংবিধানিক ও অযৌক্তিক কারণ উল্লেখ করে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নীতি আরোপ ও প্রত্যাহার চেয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ স্টেট ডিপার্টমেন্টকে
যুক্তরাষ্ট্রের আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়িটি এবার ওড়ার অপেক্ষায় আছে। সম্প্রতি গাড়িটি ওড়ার জন্য মার্কিন সরকারের কাছ থেকে আইনি অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান অ্যারো ল সেন্টারের বরাত দিয়ে
মেক্সিকোয় তীব্র তাপদাহে গত দুই সপ্তাহে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রির কাছাকাছি। মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা
বর্ণের ভিত্তিতে কখনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা চলতে পারে না। এমনই রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্বেতাঙ্গ আমেরিকান এবং এশিয়ার বিভিন্ন দেশের বংশোদ্ভূতরা।