
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডের জন্য অপেক্ষায় থাকাদের জন্য স্বস্তির খবর দিয়েছে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। কয়েকটি শ্রেণীর জন্য ইমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্টের (ইএডি) বৈধতা সর্বোচ্চ পাঁচ বছর করা হয়েছে। এই সুবিধা যারা পাবেন, তারা এখন থেকে তাদের অভিবাসন সফরে অনেক বেশি স্থিতিশীলতা ও স্বস্তি পাবেন। ইউএসসিআইএস গত ২৭ সেপ্টেম্বর সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ঘোষণাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর আগে এই সুবিধার মেয়াদ ছিল এক বা দুই বছর। ফলে তারেকে আবেদনপত্র নবায়নের জন্য ছুটতে হতো, সংশ্লিষ্ট ফি জমা দিতে হতো। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক বোঝার সৃষ্টি হতো, আবেদনকারীরাও অনিশ্চয়তায় থাকতেন। নতুন পাঁচ বছর মেয়াদি ইএডি বৈধতা পাওয়ার ফলে আবেদনকারীরা অনেক বেশি স্বস্তিতে এবং কম জটিলতার মধ্যে তাদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে গ্রিনকার্ডের জন্য অপেক্ষায় থাকা সবাই এই সুবিধা পাবেন না। যারা মূলত উদ্বাস্তু হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছেন, সাময়িকভাবে অবস্থানের সুযোগ পাওয়া উদ্বাস্তু, আশ্রয়প্রার্থীর মর্যাদা লাভকারী এবং অস্থায়ীভাবে থাকার অনুমতি পাওয়া ব্যক্তিরা এই সুবিধা পাবেন। তবে যাদের গ্রিনকার্ডের আবেদন বাতিল হয়ে যাবে, তারা কিন্তু পাঁচ বছরের জন্য ওয়ার্ক পারমিট পেলেও তা আর কার্যকর থাকবে না। এছাড়া ইউএসসিআইএস পলিসি গাইডেন্সও প্রকাশ করেছে। এতে স্পষ্ট করা হয়েছে যে অ্যারাইভাল/ডিপারচার রেকর্ড (ফরম আই-৯৪) আগন্তুকের মর্যাদার প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আই-৯৪ ফরমের সাথে অবশ্যই ইমপ্লয়মেন্টে অথোরাইজেশনের উদ্দেশ্যের জন্য পরিচিতি প্রমাণপত্র থাকতে হবে।
নিজ নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে অতিরিক্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বৃহস্পতিবার এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সংঘর্ষ-সহিংসতার পাশাপাশি অপরাধ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই। বাজারের সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। ডিজিটাল প্রযুক্তি এখানে প্রণিধানযোগ্য। আগামীকাল ‘বিশ্ব
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা ১১ লাখের বেশি ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলেছে দখলদার ইসরাইল। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে এ কথা জানানো হয়েছে। খবর আলজাজিরার
আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কোনো বড় বৈশ্বিক উদ্যোগে যোগ দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দেবে কি না
বাংলাদেশীদের আন্তরিক সমর্থনের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান বলেছেন, তাদের পূর্ণ সমর্থন এবং সংহতি প্রয়োজন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা ইসরাইলকে অবশ্যই বন্ধ করতে হবে। তিনি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন,
ইসরায়েল বলেছে, গত ছয় দিনে গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে চার হাজার টন ওজনের প্রায় ছয় হাজার বোমা নিক্ষেপ করা হয়েছে। দেশটির বিমানবাহিনী বলেছে, বিমান হামলায় মোট ৩৬ হাজারের বেশি
জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠকে তিনি এমন ইঙ্গিত দেন। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন,