আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করবে জাতি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য অগ্রগামী হিসেবে বিবেচনা করা হয়। মহান কবির ৪৭তম
দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে জোহানেসবার্গ থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৮টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী একটি ট্রেনের সাথে সিমেন্টবোঝাই ভটভটির সংঘর্ষ হয়েছে। এসময় ভটভটিটির চালক আইনুল হোসেনের (৩০) এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অপরদিকে, ভটভটির আঘাতে রেলের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল
কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলাসহ অনান্য নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্রে নদের
সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভারত সফর ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঢাকায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক ইঙ্গিত
ভারতের তামিলনাড়ুতে মাদুরাই রেলওয়ে স্টেশনে এক ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। আজ শনিবার ভোর নাগাদ এ ঘটনা ঘটেছে।

অভিবাসী সঙ্কট নিয়ে নগরীর বেশির ভাগ নেতা যখন সতর্কবাণী উচ্চারণ করছেন, তখন মেয়র এরিক অ্যাডামস সেটাকে তার অন্যতম অর্জন বলে বুক চাপড়ে দাবি করছেন। চলতি সপ্তাহে মেয়র মহোদয় এই মানবিক সঙ্কট মোকাবেলায় তার প্রশাসনের সাফল্য নিয়ে গুণগান গাওয়ার নির্দেশ দিয়েছেন। এই কাজের জন্য এক মিনিটের ক্লিপ বানানোর জন্য তিনি নগরীর প্রায় দুই ডজন এজেন্সিকে দায়িত্ব দিয়েছেন। প্রপাগান্ডা কাজের জন্য যেসব বিজ্ঞাপন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর কোনো কোনোটিতে এমন কথাও লিখতে বলা হয়েছে : ‘অভিবাসন হলো নিউইয়র্ক সিটির গল্প। এটা আমেরিকান গল্প। এটা হলো দমবন্ধ হয়ে থাকা লোকজনের স্বাধীনভাবে শ্বাস গ্রহণের আকাক্সক্ষার গল্প।’ এছাড়া ‘আর আজ এটা কেবল আশ্রয়প্রার্থীদের গল্প নয়, সহায়তা করতে প্রস্তুত নিউইয়র্কবাসীর গল্পও’- এমন কথাও থাকবে। নগর কর্তৃপক্ষের তহবিলে এই প্রপাগান্ডা হবে অ্যাডামস প্রশাসনের ভাষ্যকে নিয়ন্ত্রণ করার প্রয়াস। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রুজভেল্ট হোটেলের বাইরে অভিবাসীরা ঘুমাতে বাধ্য হওয়ার পর সঙ্কটটির ভয়াবহতার মাত্রা সম্পর্কে আভাস পাওয়া যায়। অ্যাডামসের নির্দেশ অনুযায়ী ২০টির বেশি সংস্থা তার সুপারিশ করা ভাষায় ভিডিও পোস্ট করেছে। এসব সংস্থার মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট ফর এইজিং, ডিপার্টমেন্ট অব ফিন্যান্স, নগরীর হাউজিং অথোরিটি। অবশ্য, অনেকেই অভিবাসী সঙ্কট সমাধানে মেয়রের গ্রহণ করা কার্যক্রমের সমালোচনা করেছেন। অনেকেই বলছেন, তিনি জরুরি সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন। তবে এর জবাবে নগর প্রশাসন জানাচ্ছে, এই সঙ্কট সমাধানে তাদের গভর্নরের কাছ থেকে ৬.৫ বিলিয়ন ডলার দরকার।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। অবশ্য এর ২০ মিনিটের মাথায় জামিনে
নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া দেশটি রক্ষার জন্য প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রবেশের অনুমতি দিয়েছে। পশ্চিম আফ্রিকান জোট
যুক্তরাজ্যে দুই দশকের মধ্যে এ বছর সর্বোচ্চসংখ্যক এক লাখ ৭৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে এ বছরই জুন পর্যন্ত ৭৮ হাজার ৭৬৮টি আবেদন করা হয়েছে। এসব আবেদনকারীর