বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঢাকার দুই মহানগরে বিএনপির সমাবেশ চলছে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ বার

সরকারের পদত্যাগসহ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির লাগাতার কর্মসূচির তৃতীয় দিন।

আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ বিকেল ৩টার দিকে শুরু হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশে আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দানে চলছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে সভাপতিত্ব করছেন উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার।

অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে সমাবেশ করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এতে সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এদিকে, বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com