রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার: মাহি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার

সম্প্রতি মা হয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলেকে নিয়ে বর্তমানে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন। এর মধ্যে গত সোমবার মাহি তার ছেলের নাম জানান সবাইকে। তার একমাত্র ছেলের নাম মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।

এবার জানালেন তার প্রচণ্ড ভালোবাসা দরকার। আর এ জন্য লিখলেন একটি খোলা চিঠি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে এ নায়িকা একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘খোলা চিঠি। এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে- এই সমস্ত জিনিস কারো সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। ’

 

মাহি লেখেন, ‘আমি কোনো কারণে দুর্বল, এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার, তুমি তো জানই। কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে। একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, এক্স্যাক্ট যে কি সমস্যা সেটিও বুঝতে পারছি না। ’

তিনি আরও লেখেন, ‘শুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com