বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী অতিবৃষ্টি পাহাড়ি ঢলে বিভিন্ন জেলায় বন্যা বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল

ইভটিজিংয়ের দায়ে রিকশাচালককে ৬ মাসের কারাদণ্ড

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইভটিজিংয়ের দায়ে জাকির হাওলাদারকে (৪৪) নামের এক অটোরিকশাচালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। আজ শনিবার সকালে উপজেলার কলেজ মোড় থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা সদরের কলেজ মোড় এলাকার এক স্কুলছাত্রীকে উপজেলার দাসেরকাঠি গ্রামের অটোরিকশাচালক জাকির হাওলাদার স্কুলে যাওয়া আসার পথে ইভটিজিং করতেন। এ ঘটনা ওই ছাত্রী তার বাবাকে জানালে মেয়েটির বাবা বিষয়টি থানা-পুলিশকে জানান।

পরে পুলিশ আজ শনিবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাকিরকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com