বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে উপজেলার আদমের জোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। আটক রফিক মিয়া (১৯) টেকনাফের হ্নীলা নয়াপাড়া এলাকার বাসিন্দা।

মো. মহিউদ্দীন আহমেদ জানান, গতকাল রাতে জানা যায় মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এ সংবাদে আদমের জোড়া নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করা হয়। মাদককারবারীরা ছিল সংঘবদ্ধ। অভিযানে একজনকে আটক করলে অপর মাদক কারবারীরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com