

এর আগে, রবিবার সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্বে ঢাকাস্থ প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান- এমডি, সকল রুট মালিক সমিতি, সকল টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিশের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকার বাহিরে রিজার্ভে পাঠানো যাবে না।
এসময় মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাড়ার তালিকা প্রতিটি বাসস্ট্যান্ডে টাঙিয়ে দেওয়া হবে।
এছাড়া বাস টার্মিনালে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিবিসি/ এইচএপি