শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ঈদে ভাড়া নিয়ে সুসংবাদ বাস মালিক সমিতির

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১০ বার

ঈদে যাত্রার সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হবে না বলে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, কোনো রুটে বা কাউন্টারে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেয়া হবে না।

এর আগে, রবিবার সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সভাপতিত্বে ঢাকাস্থ প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান- এমডি, সকল রুট মালিক সমিতি, সকল টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিশের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকার বাহিরে রিজার্ভে পাঠানো যাবে না।

এসময় মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাড়ার তালিকা প্রতিটি বাসস্ট্যান্ডে টাঙিয়ে দেওয়া হবে।

এছাড়া বাস টার্মিনালে শান্তি-শৃংখলা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিবিসি/ এইচএপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com