বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

মুক্ত হয়ে আকাশে ডানা মেলল ১০টি ঘুঘু পাখি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ বার

ভোলায় অভিযান চালিয়ে ১০টি দেশি ঘুঘুপাখি উদ্ধারের পর অবমুক্ত করেছে উপকূলীয় বন বিভাগ ভোলা। সোমবার দুপুরে জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় পাখি‌ বিক্রেতা মো. হারুনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে এনে এক ব্যাক্তি দেশিয় ঘুঘু পাখি বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সদর উপজেলা শহরের মহিলা কলেজ এলাকায় অভিযান চালায় বন বিভাগ।

এ সময় মো. হারুন নামে এক ব্যক্তির ভ্যান গাড়িতে একটি খাঁচায় আটকে রাখা ১০টি ঘুঘুপাখি জব্দ করা হয়। এছাড়া বনের দেশিয় পাখি শিকার অথবা বিক্রি করবেন না এমন মুচলেকা দিলে মো. হারুনকে ছেড়ে দেয়া হয়। উদ্ধার হওয়া পাখিগুলো আজ সোমবার দুপুরে জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে অবমুক্ত করা হয়।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দেশিয় জাতের ঘুঘু পাখি এখন খুব একটা দেখা যায় না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ পাখি সংরক্ষণ খুবই জরুরি। পাখি শিকারিদের উৎপাত বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com