বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

৩০ এপ্রিল হত্যা করা হবে সালমান খানকে!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার

লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই হুমকির পর নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করেছেন। কিনেছেন বুলেটপ্রুফ গাড়ি। সম্প্রতি ‘নিশান পেট্রোল এসইউভি’ নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এবার তারিখ উল্লেখ করে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন ‘রকি ভাই’ পরিচয় দেওয়া এক ব্যক্তি। গতকাল সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তি রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। তিনি স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল সালমান খানকে খুন করা হবে—এমন হুমকি দিয়েছেন ওই গোরক্ষক।

এএনআইকে মুম্বাই পুলিশ জানায়, গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের ‘রকি ভাই’ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করবেন বলে হুমকি দেন। বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

এর আগে ইমেইলে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। পরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, লাগাতার হুমকি পেয়ে সালমানের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও প্রিয়জনরা। তবে পুলিশের ওপর আস্থা রয়েছে খান পরিবারের। তাই সালমানের প্রতিদিনের কর্মসূচিতে বদলি পুলিশ আনা হচ্ছে।

১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। ওই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার তাকে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে তিনি বলেন, ‘যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com