রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বলিউড থেকে কেন হারিয়ে গেলেন আয়েশা টাকিয়া

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার

মাত্র ১৩ বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন আয়েশা টাকিয়া। সেখান থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন শুরু তার। এরপর আরও কয়েকটি বিজ্ঞাপন এবং মিউজিক  ভিডিয়োতে দেখা যায় আয়েশাকে। বয়স যকণ ১৮, তখন বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। তবে তারপর মাত্র ৭ বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। আর এর কারণ খোঁজার চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

বলিপাড়ায় কান পাতলে, ইন্ডাস্ট্রি থেকে আয়েশার হারিয়ে যাওয়ার একাধিক কারণ শোনা যায়। ২০০৯ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। অনেকে মনে করেন, তাড়াতাড়ি বিয়ে করার পর বলিউড থেকে মন উঠে যায় আয়েশার। স্বামী-সংসারের দিকেই তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন। আর সেই কারণেই তার ক্যারিয়ারে ধস নামে।

আবার অনেকের মতে আয়েশার স্বামী ফারহানের পরিবার খুবই রক্ষণশীল। সেই কারণেই, আয়েশার অভিনয় করা নিয়ে আপত্তি ছিল ফারহান আজমির পরিবারে। তাই পরিবারে শান্তি বজায় রাখতে অভিনয় ছেড়ে দেন আয়েশা।

তবে যে কারণকে আয়েশার বলিউড থেকে হারিয়ে যাওয়ার প্রধান কারণ হিসাবে ধরা হয়, তার নেপথ্যে নাকি ছিল অভিনেত্রীর একটি ‘ভুল’। অনেক পরিচালক শুধু তার ‘আকর্ষণীয়’ চেহারার কারণেই তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতেন। প্রস্তাব আসত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়েরও। তবে বলিউডে পা রেখেই নাকি আয়েশা স্পষ্ট করে দিয়েছিলেন যে, কোনো রকম ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন না। পরবেন না খুব ছোট পোশাকও।

আবার এমনও শোনা যায় যে, শেষের দিকে নাকি পরিচালক এবং প্রযোজকদের দিয়ে চুক্তি সই করাতেও শুরু করেছিলেন আয়েশা। এই চুক্তিতে লেখা থাকত, শুটিং চলাকালীন তাকে যেন কোনোভাবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে জোর না দেওয়া হয়। আয়েশার এই স্বভাবের জন্য বিরক্ত হতে শুরু করেন প্রযোজক-পরিচালকরা। অনেকে নাকি তার সঙ্গে কাজ করবেন না বলেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন।

এরপর ধীরে ধীরে আয়েশার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তের ‘ভুলেই’ তাকে বলিউড থেকে হারিয়ে যেতে হয় বলে বলিপাড়ায় চাউর হয়ে যায়।

২০১১ সালে শেষ বারের মতো সিনেমায় অভিনয় করেছিলেন আয়েশা। সিনেমাজগৎ থেকে দূরে সরে যাওয়ার পরে কয়েকটি টেলিভিশন রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও তিনি নজর কাড়তে পারেননি।

কাজ থেকে দূরে থাকলেও আয়েশা নিয়মিত শরীরচর্চা করেন। কয়েক বছর আগে চাউর হয়েছিল যে, তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু সেই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দেন ‘ওয়ান্টেড’খ্যাত নায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com