বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

‘প্রেম ও বিয়ে’ নিয়ে মুখ খুললেন তাহসান-ফারিণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার

বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে অভিনেতা-সংগীত তারকা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে। অনেকের মতে তারা চুটিয়ে প্রেম করছেন। অনেকেই আবার আরেক ধাপ এগিয়ে বলছেন, বিয়ে করেছেন এ দুই তারকা। শুটিংয়ের বাইরে তাই তাদের দেখা যায় একসঙ্গে।

গুঞ্জন না সত্যি, বিষয়টা জানতে যোগাযোগ করা হয় তাহসান ও ফারিণের সঙ্গে। ফারিণের ভাষ্য, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’

একই সুরে কথা বললেন তাহসান। তার কথায়, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি। এটা নানাভাবে অনলাইনে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে।’

তাহলে ঘটনা কী সত্য? উত্তরে তাহসান বলেন, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে কিছু ভুঁইফোঁড় অনলাইন নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনো সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’

জানা যায়, ২০২১ সালের ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ অভিনয় করেন ‘কমলা রঙের রোদ’ নামের একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল প্রথম গল্পে। দ্বিতীয় গল্পে তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী চিত্র তুলে ধরা হয়। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।

তাহসান জানান, এই নাটকের খবর প্রকাশের সময় অনেক অনলাইন রংচং মাখিয়ে শিরোনাম করে। আসছে সব শিরোনামের কারণেই আজকের এসব গুঞ্জনের খেসারত দিতে হচ্ছে তাদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com