শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কিডনিতে পাথরের আশঙ্কা বাড়ায় যে পাঁচ খাবার

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৮ বার
বর্তমান সময়ে অনেক প্রচলিত রোগের একটি হল কিডনিতে পাথর। যে কোনও বয়সেই হতে পারে কিডনিতে পাথরের সমস্যা। জীবনযাপনের নানা সমস্যা, পানি কম খাওয়া, প্রস্রাব চেপে রাখার মতো বহু কারণে এই সমস্যা হয়।

কিডনিতে যে পাথরগুলো জমে; সেগুলোকে রেনাল পাথর বা নেফ্রোলিথিয়াসিস বলা হয়। ক্যালসিয়াম অক্সালেট, স্ট্রুভাইট, ইউরিক অ্যাসিড এবং সিস্টাইন মিলে কিডনির পাথরগুলো তৈরি হয়।

কিডনিতে ছোট ছোট পাথর জমা খুব জটিল সমস্যা না হলেও বড় পাথরগুলো মূত্রনালীতে বাঁধা সৃষ্টি করতে পারে। অনেক সময় পেটে ব্যথা, বমিসহ রক্তপাতও হতে পারে।

এ ছাড়া কয়েকটি খাবার নিয়মিত খেলেও কিডনিতে পাথর জমতে পারে। কিডনিতে পাথর জমার আশঙ্কা এড়াতে কোন কোন খাবার কম খাবেন তা নিচে দেওয়া হলো:

১) এই তালিকায় প্রথমেই রয়েছে মুলার শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে। ফলে এটি এড়িয়ে চলুন।

২) ঠাণ্ডা পানীয়, কৃত্রিম ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলুন। এগুলিও কিডনিতে পাথর জমিয়ে দেয়।

৩) বাবা-মা বা পরিবারের কোনও সদস্যের কিডনিতে পাথরের সমস্যা হয়ে থাকলে বেশি মাত্রায় সাবধান হতে হবে। সে ক্ষেত্রে প্রথমেই কমাতে হবে লবণ খাওয়ার পরিমাণ। বিশেষ করে কাঁচা লবণ একেবারে না খাওয়াই ভাল।

৪) বেশি পরিমাণে কফি বা চা খাওয়াও ভাল নয়। দিনে এক-দু’কাপ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার বেশি হলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যায়।

৫) ভাজাভুজিও বেশি পরিমাণে খাবেন না। বেশি ভাজাভুজি খেলে শরীর শুকিয়ে যায়। তাতে কিডনির উপর চাপ পড়ে। পাথর জমার আশঙ্কা বাড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com