শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শাহজালাল বিমানবন্দরে ব্যক্তির পকেটে মিলল ৬৯৬ গ্রাম স্বর্ণ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬০ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৯৬ গ্রাম স্বর্ণসহ মো. ফিরুজ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বলেন, ফিরুজ মিয়া বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর সামনে ঘোরাঘুরি করছিলেন। সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। সেখানে থেকে তাকে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। এ সময় তার প্যান্টের পকেটে ৬ স্বর্ণেরবার পাওয়া যায়, যার ওজন ৬৯৬ গ্রাম। তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে এপিবিএন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com