

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ কোনো আঞ্চলিক শক্তি হতে চায় না। এমনকি বাংলাদেশের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই।
আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রনীতি বাস্তবায়ন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, সুশীল সমাজ ভালো কোনো পরামর্শ দিলে সেটি আমরা নিতে পারি। অতীতেও আমরা সেটি নিয়েছি। এ নিয়ে কোনো সমস্যা নেই।
ঢাকায় আজ দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্স শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমন্ত্রণ দেওয়া হয়নি কারণ, ওই দেশের সরকারকে পৃথিবীর অন্য দেশগুলো স্বীকৃতি দেয় না।