শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ কোনো আঞ্চলিক শক্তি হতে চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৯৭ বার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ কোনো আঞ্চলিক শক্তি হতে চায় না। এমনকি বাংলাদেশের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই।

আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দর্শন হলো সবার মুখে হাসি ফোটানো উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক। এখানে এখনো ১৮ শতাংশ দরিদ্র মানুষ আছে। এ অঞ্চলের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যখন বৈঠকে বসেন, তখনো তারা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে, কীভাবে মানুষকে আরও ভালো রাখা যায়। এটিই আঞ্চলিক উদ্দেশ্য।

পররাষ্ট্রনীতি বাস্তবায়ন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, সুশীল সমাজ ভালো কোনো পরামর্শ দিলে সেটি আমরা নিতে পারি। অতীতেও আমরা সেটি নিয়েছি। এ নিয়ে কোনো সমস্যা নেই।

ঢাকায় আজ দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্স শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমন্ত্রণ দেওয়া হয়নি কারণ, ওই দেশের সরকারকে পৃথিবীর অন্য দেশগুলো স্বীকৃতি দেয় না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com