বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কানাডিয়ান ইউনিভার্সিটির মঞ্চনাটকে নায়ক রিয়াজ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৬৫ বার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইংলিশ ডিপার্টমেন্টের সহযোগিতায় ‘সিইউবি কারপে ডিয়াম ক্লাব’ (ইংলিশ ক্লাব) মঞ্চস্থ করল গ্রিক মিথোলোজি ড্রামা ‘দা ট্রাজিক ফেইট অব মেডুসা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাস মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকের কেন্দ্রীয় চরিত্র মেডুসা গ্রিক ট্র্যাজেডির একজন সুন্দরী নারী চরিত্র যাকে বিভিন্ন দেবতারা ধর্ষণপূর্বক শিরশ্ছেদ করে হত্যা করেছিলেন। কিন্তু ট্র্যাজেডি এবং অপমানের মুখেও মেডুসাকে অর্থবহ হিসাবে চিত্রিত করা হয়। তার মাথা সরানোর মুহূর্তের পরে, একটি পেগাসাস তার শরীর থেকে উড়ে যায়। যা সৌন্দর্যের জন্মের প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক। এত সুন্দর একটি মঞ্চনাটক পরিবেশন করার জন্য সেমিনারের প্রধান বক্তা হিসেবে চিত্রনায়ক রিয়াজ সবাইকে অভিনন্দন জানান।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাসের ঠিকানা- প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com