বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

স্বামীর নামে মিথ্যা বলে হাতেনাতে ধরা পড়লেন প্রিয়াঙ্কা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৯ বার

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সম্পর্কে আসার পর থেকেই ভাইরাল তাদেরকে কেন্দ্র করে প্রতিটা খবর। অধিকাংশ সময় সামনে আসে প্রিয়াঙ্কার সঙ্গে নাকি বিচ্ছেদের পথে নিক জোনাস। যদিও শত্রুর মুখে ছাই দিয়ে বারবার সামনে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

তবে প্রিয়াঙ্কা যা বলেন সবই কী সত্যি? অতীতে অনেকেই এই প্রশ্ন তুলেছিলেন। এবার হাতেনাতে ধরা পড়ে গেলেন অভিনেত্রী। স্পষ্টতই মিথ্যে বলে ধরা পড়লেন তিনি। সত্যি বলছেন না মিথ্যে, নার্ভ পরীক্ষা করে তা ধরে ফেলার কৌশলের সঙ্গে কারও অজানা নয়। এবার সেই মাধ্যমেই মহাবিপাকে প্রিয়াঙ্কা।

নিক অভিনেতা হিসেবে কেমন? একবাক্যে উত্তর দিয়েছিলেন প্রিয়াঙ্কা, দারুণ। মুহূর্তে বেজে ওঠে লাল আলো সংকেত। স্পষ্টতই ধরা পড়ে গেলেন প্রিয়াঙ্কা, তিনি মিথ্যে বলছিলেন। এরপরই ঘটে বিপত্তি। স্বীকার করতে বাধ্য হন প্রিয়াঙ্কা, নিকের এই একটা বিষয় তিনি মিথ্যে বলেন। মোটেও ভালো অভিনয় করতে পারেন না নিক।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে তিনি তার প্রয়াত বাবার ছাপ দেখতে পান।

লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের উদাহরণ টেনে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘যখনই আমি রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াই, নিক আমার ওপর থেকে আলো কেড়ে নিতে চায় না, ও নিজেই বরং আমার ছবি তুলতে থাকে। আমার সাফল্য নিয়ে আমার নিজের চেয়ে ও বেশি উৎসাহী।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com