বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

কানের লাল গালিচায় হোঁচট খেলেন ঐশ্বরিয়া!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২২ বার

বরাবরের মতো এবারও ফ্রেঞ্চ রিভারায় বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলী খান থেকে শুরু করে অনেক তারকাই কানের রেড কার্পেটে রূপের দ্যুতি ছড়িয়েছেন। এবার কানের লাল গালিচায় হেঁটে নতুন করে আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে (বাংলাদেশ সময়ানুসারে) কানের রেড কার্পেটে দেখা মেলে ঐশ্বরিয়ার। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নীল নয়না ঐশ্বরিয়া নিজের প্রথম লুক হিসেবে বেছে নেন একটি ওভার সাইজ হুড দেওয়া রুপালি-কালো চকচকে গাউন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিনের খবরে বলা হয়, ঐশ্বরিয়ার এ লুকের বেশ কিছু ছব ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, এ গাউনের কোমরের কাছে ঝুলছিল একটি বিশাল কালো রঙের বো। ওভারসাইজ পোশাকে মোটেই সাবলীলভাবে নড়াচড়া করতে সক্ষম হননি, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয় তাকে।

এ পোশাক সামলাতে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন দুই ব্যক্তি। তারপরেও হাটতে গিয়ে হোঁচট খান এই অভিনেত্রী। তবে মুখের হাসি অটুট রেখেছিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।

ঐশ্বরিয়ার এই লুক দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি। একজন লিখেছেন, ‘ওইরকম অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’ আরেকজন লিখেছেন, ‘বোরখা পরেছো নাকি? ওটা কী ধরনের পোশাক?’ কেউ কেউ আবার ঐশ্বর্যকে জাপানি পুতুল বলেও মন্তব্য করেছেন। যদিও নেটিজেনদের অনেকে তার প্রশংসা করছেন।২০০২ সাল থেকে টানা কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া। অভিষেকের বছর ‘দেবদাস’ সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালী এবং শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। পরের বছর কানের জুরি বোর্ডের সদস্যা ছিলেন ঐশ্বরিয়া। তারপর থেকে একটি আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কানে অংশ নিচ্ছেন এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com