রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

‘ডিম ও দুধ দেয়া হবে স্কুল শিক্ষার্থীদের’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২০ বার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সফল হলে সারাদেশে স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা যেতে পারে।

আজ বুধবার বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে ‘ছাগল ও ভেড়া বিতরণ-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশীয় প্রাণিজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে খাদ্য ও পুষ্টির চাহিদা যেমন পূরণ হবে, তেমনি জনগণের বেকারত্ব দূর হবে ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে।

ডেপুটি স্পিকার বলেন, আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতি সফল করার জন্য সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হচ্ছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর আলীর সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বেড়া উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল হক, প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিজানুর রহমান, বেড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতিসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com