বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বছরের সব অ্যাওয়ার্ড আলিয়ার ঘরে!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩২ বার

গত বছরের শুরুতেই নিজের আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কটিয়াদি’ দিয়ে দারুণ প্রশংসিত হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটি বক্স অফিসেও বেশ প্রভাব ফেলে। এবার এই সিনেমাটির জন্য সেরার মুকুট পড়লেন এই অভিনেত্রী।

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত হলো ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস। আর এখানেই সেরার অভিনেত্রীর তকমা পেলেন আলিয়া ভাট। ‘বিক্রম বেধা’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক রোশন।

এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার ঝুলিতে ভরেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। ঠিক এর পেছনেই রয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই’। সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা সংলাপ, সেরা চিত্রগ্রাহকসহ একাধিক পুরস্কার জিতেছে বানশালির এই সিনেমাটি।সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘দৃশ্যম টু’ এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে আর মাধবন, সেরা প্লেব্যাক গায়ক অরিজিতৎ সিং, সেরা প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল, সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সেরা সংগীত পরিচালক প্রীতম, সেরা নবাগত অভিনেতা শান্তনু মহেশ্বরী ও বাবিল খান, সেরা নবাগত অভিনেত্রী খুশিলী কুমার, সেরা সহঅভিনেতা অনিল কাপুর এবং সেরা সহঅভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন মৌনি রায়।

এছাড়া এ বছর আইফার মঞ্চে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা কমল হাসানের হাতে। অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের উপস্থাপনায় এবারের আসরে উপস্থিত ছিলেন সালমান খান, রীতেশ দেশমুখ, সারা আলী খানসহ অনেকে।

বলিউউডের তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা মিলেছে সম্প্রতি বলিউড সিনেমায় যাত্রা শুরু করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com