রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে : শিক্ষামন্ত্রী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৭৩ বার

বাজেট পরবর্তী আলোচনায় বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার দুপুরে চাঁদপুরে আল আমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি। প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। সবচেয়ে জরুরি যেটি, শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সব মিলিয়ে যেটি আমাদের বেশি দরকার, সেটি হলো গবেষণা। এবারো গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়গুলো বিগত দিনে যে বরাদ্দ নিয়ে কাজে লাগাতে পারেনি, এবার তা কাজে লাগাতে পারবে। আমরা গবেষণা ও উদ্ভাবনে আরো এগিয়ে যাব।’

তিনি বলেন, শিক্ষায় বাজেট বরাদ্দের পরিমাণ নিয়মিতই বাড়ছে। তবে একই সময়ে জিডিপির আকার তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। জিডিপির হারে হয়ত শিক্ষা বরাদ্দ কিছুটা কমেছে।

দীপু মনি বলেন, আমি বারবারই বলছি দেশে যে মেগা প্রজেক্ট চলছে এগুলো শেষ হলে আশা করি শিক্ষাই হবে মেগা প্রজেক্ট। আমাদের বড় চ্যালেঞ্জ হলো, আমাদের বরাদ্দ যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিতবরণ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, আল আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com