বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

অবশেষে প্রকাশ্যে ইলিয়ানার সন্তানের বাবা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৩৪ বার

মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এপ্রিল মাসে সেই সুখবর দেন তিনি। তারপর থেকে অনাগত সন্তানের বাবা কে, এ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। যদিও তিনি সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়,  গর্ভাবস্থার বিভিন্ন সময়ের ছবি শেয়ার করছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়। কখনো নিজের বেবিবাম্প শেয়ার করেছেন, কখনো আবার পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের টুকরো ছবি তুলে ধরেছেন। কিন্তু ইলিয়ানা তার সন্তানের বাবাকে রেখেছেন আড়ালে। এবার অবশ্য ধীরে ধীরে আড়াল ভাঙছেন। বেবিমুনে গিয়ে নতুন খবরের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে, সাগরপারে এক পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছেন ইলিয়ানা। হাত রেখেছেন একে অপরের হাতে। নজর কেড়েছে দুজনের হাতের আংটি।

এমনিতেই ইলিয়ানার সন্তানের বাবা কে, এই জল্পনা তুঙ্গে। এর মধ্যে এই ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিতে চাইছেন ইলিয়ানা? দুজনের হাতের আংটি দেখে অনেকের অনুমান, তাহলে কি বাগদান সারলেন অভিনেত্রী। সেখানেও আড়ালেই থেকেছেন তিনি। অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন, খাবার খাওয়ার সময় বিরক্ত করাই আমার কাছে ভালোবাসা।

উল্লেখ্য বছর কয়েক আগেও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাকে একাধিক বার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন ইলিয়ানা। ২০১৯ সালে তাদের সম্পর্কে চিড় ধরে। তারপর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন অভিনেত্রী। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তার। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে এই যুগলকে। তবে কি ইলিয়ানার সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই? নাকি সাগরপারের রহস্যময় পুরুষ অন্য কেউ? নিজের প্রেমিককে কবে প্রকাশ্যে আনবেন অভিনেত্রী, এখন সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com