শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

স্যাংশন নয়, প্রধানমন্ত্রীর মাথা ব্যথা নিরপেক্ষ নির্বাচন নিয়ে : রিজভী

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১২৭ বার

স্যাংশন নয়, প্রধানমন্ত্রীর মাথা ব্যথা নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল বলেছেন স্যাংশনের বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই। শুধু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের কথা বললে উনার (প্রধানমন্ত্রীর) মাথা ব্যথা বেড়ে যায়।

রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদের চলাচল, আমাদের কথা বলা, কোনোটারই স্বাধীনতা নেই। এক দানবীয় শক্তি, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করে দিয়েছে। এদের পরাজিত করতে হবে।

রাকসুর সাবেক ভিপি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে।

তিনি বলেন, দেশে যে দুঃশাসন চলছে আর এই দুঃশাসন নিয়ে আন্তর্জাতিক মহলে কথাবার্তা বলছে- এটা তিনি (শেখ হাসিনা) তোয়াক্কা করেন না। এটা যদি তিনি তোয়াক্কা করতেন তাহলে দেশে সুশাসন দিতে হতো। সুষ্ঠু ভোট দিতে হতো।

রিজভী বলেন, ‘অবৈধ সরকার অবৈধ বাজেট দিয়েছে। সেটা নিয়ে কথা বলতে চাই না। তবে শিশুসহ-ভিক্ষুক রিক্সাওয়ালাদের রক্ত চুষে নিতে বাজেটে কর ধার্য্য করা হয়েছে। কারণ চিকিৎসাসহ-সরকারী সেবা নিতেই টিন লাগবে। ভিক্ষুক হলেও তাকে দুই হাজার টাকা কর দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ওলামা দলের নেতা শাহ মো: মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com